ষষ্ঠ দফায় ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ,হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
এর আগে ১০ ইসরায়েলিসহ আরও ১৬ বন্দির মুক্তি দেয় হামাস।
বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি কারাগার পরিষেবা বলেছে, রাতে ৩০ জন পুরুষ ও নারী নিরাপত্তা বন্দিকে বেশ কয়েকটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে আহেদ তামিমি নামে ২২ বছর বয়সী এক তরুণীও রয়েছেন। এই তরুণী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টের জন্য তাকে আটক করা হয়।
ইসরায়েল জানায়, আà¦