মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ফের ইসরায়েলি হামলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত


 যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরাইল গাজায় ব্যাপক বিমান হামরা শুরু করেছে ।

যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছু আগে এক বিবৃতি জারি করে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।


এতে দাবি করা হয়েছে, হামাস ইসরাইলের ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।


ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়সীমার কয়েক মিনিট আগে গাজার নিকটবর্তী ইসরাইলি কিছু এলাকায় রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে।

এছাড়া গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথাও জানিয়েছে ইসরাইল। আর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে তীব্র বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে হামাস-সংশ্লিষ্ট মিডিয়া।

যদিও হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।