ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইহুদি বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের ৮টি শহরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির ব্যস্ত রাস্তা ও সেতুতে যান চলাচল বন্ধ করে দেন। খবর আল-জাজিরার।
ইহুদি ভয়েস ফর পিস নামের একটি গ্রুপ জানিয়েছে, প্রায় ৯০ জন বিক্ষোভকারী ওয়াশিংটনের নিউইয়র্ক অ্যাভিনিউয়ের ওভারপাস অবরোধ করেছে। এদিকে, ফিলাডেলফিয়ায় আনুমানিক ২০০ জন লোক‘গাজাকে বাঁচতে দাও’ এবং ‘আমাদের নামে নয়’ লেখা ব্যানার নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। তখন ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শত শত বিক্ষোভকারী বোস্টন শহরের একটি ব্যস্ত মোড় অবরোধ করে ১৫টি ট্র্যাফিক লেনে যান চলাচল থামিয়ে দেয়।
ইহুদি ভয়েস ফর পিস সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ সম্পর্কে লিখেছে, হানুক্কার ৮ম রাতে (ইহুদীদের ধর্মীয় উৎসব), ৮টি শহর ও ৮টি সেতুতে আমরা এসেছি, দেশজুড়ে à