মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

রেলসেতুতে দাঁড়িয়ে ভিডিও করার সময় প্রাণ গেল ৩ কিশোরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতের মুর্শিদাবাদে রেলসেতুর ওপর দাঁড়িয়ে ভিডিও করার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় ৩ কিশোর নিহত হয়েছে। এ  সময় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার দুপুরে মুর্শিদাবাদের আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্কুল ছুটি থাকায় বুধবার সুতির সাহাপাড়া এলাকা থেকে আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে বেড়াতে আসে নবম শ্রেণির ৫ ছাত্র। তারা ফরাক্কা ফিডার ক্যানালের ওপর ওই সেতু দিয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ। কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাস্তা থেকে রেলসেতুতে উঠে ৫ কিশোর। তারপর সেখানে তারা ভিডিও ধারণে মেতে উঠে। তখন ফরাক্কার দিক থেকে একটি মালবাহী ট্রেন এসে দ্রুতগতিতে ধাক্কা মারে তাদের। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে তারা। তাদের মধ্যে আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফরাক্কা জিআরপি পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, জাতীয় সড়ক সাবধানে পার হতে ও রেলসেতুতে না উঠতে তাদের নিষেধ করেছিলেন। কিন্তু ভিডিও করার নেশাই কেড়ে নিল তিনটি তাজা প্রাণ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ