মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় ইসরায়েলের আরো ৮ সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর আরো ৮ সেনা নিহত হয়েছেন। উপত্যকাটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা।

সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় গাজায় স্থল অভিযান শুরুর পর নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রোববার যুদ্ধে নিহত অতিরিক্ত আরও আট সৈন্যের নাম ঘোষণা করেছে। এতে করে সপ্তাহান্তে নিহত সৈন্যের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। এদিকে হামাস গোষ্ঠীর বিরুদ্ধে চলমান আক্রমণ আরও তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

টাইমস অব ইসরায়েল বলছে, দক্ষিণ গাজায় অবস্থানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের চার সৈন্য এবং একজন প্যারামেডিক ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তাদের বহনকারী সাঁজোয়া গাড়িতে আঘাত হানলে তারা প্রাণ হারান।

আর গাজার মধ্যাঞ্চলে বন্দু