জন্মদিনে সহপাঠী ও ভালোবাসার মানুষের হাতেই নৃশংসভাবে খুন হলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের এক তরুণী। শিকলে বেঁধে, ব্লেড দিয়ে জখম করার পর গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তাকে।
শনিবার (২৩ ডিসেম্বর) দক্ষিণ চেন্নাইয়ের শান্ত শহরতলি কেলাবক্কমের কাছাকাছি থালাম্বুরে ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, খুন হওয়া তরুণীর নাম আর নন্দিনী (২৪)। যিনি মাদুরাইয়ের বাসিন্দা ছিলেন। তবে পড়ালেখা শেষে চেন্নাইতে চাকরি ও বসবাস শুরু করেন। তার শৈশবের বান্ধবী হলেন, ভেত্রিমরন বা পান্ডি মহেশ্বরী (২৬), যিনিও একজন প্রকৌশলী।
ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে পড়ে যে, তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি, নন্দিনীকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করিয়েছিলেন ভেত্রিমরন। কিন্তু শেষ পর্যন্ত ভেত্রিà