লোহিত সাগরে ১০ হুথি বিদ্রোহী হত্যার ঘটনায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন। দেশটির পার্লামেন্ট এই ঘোষণা দিয়ে বলেছে, লোহিত সাগরের পানিসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যেকোনও সামরিক উপস্থিতি প্রতিহত করতে দৃঢ় সংকল্প ইয়েমেন।
ওই সাগরে মার্কিন সেনাদের হামলায় ইয়েমেনের ১০ নৌসেনা নিহত হওয়ার পর দেশটির পার্লামেন্ট এ প্রত্যয় জানাল।
ইয়েমেনের পার্লামেন্ট সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি পৃষ্ঠপোষকতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বে সংঘাতের বিস্তার ঘটাতে চায়।
এর আগে রবিবার লোহিত সা