বৈরুতে হামাসের উপপ্রধানকে হত্যার পর গাজা যুদ্ধের উত্তেজনা এখন চরমে। এরই মধ্যে শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলেকে লক্ষ্য করে ভারী গোলবর্ষণ করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
ইসরায়েলি সেনারা এই হামলাকে ‘সন্ত্রাসী সেল’ আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে গাজা উত্তেজনা কমাতে কাজ করছে ইউরোপী-যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা।
উত্তর ইসরায়েল জুড়ে রকেট সাইরেন বাজানোর কিছুক্ষণ পরে সামরিক বাহিনী বলেছিল, ‘লেবানন থেকে উত্তর ইসরায়েলের মেরন এলাকার দিকে প্রায় ৪০টি রকেট শনাক্ত করা হয়েছে।’ তাৎক্ষণিক হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননের
