মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের ৩ জন শীর্ষ কর্মকর্তা এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এবং বাইডেনের অন্যতম উপদেষ্টা জন কিরবি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা অবশ্যই এ ইস্যুতে (নেতানিয়াহুর সঙ্গে) ভিন্নমত পোষন করি।’

বাইডেন প্রশাসনের অপর এক জেষ্ঠ্য কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ প্রসঙ্গে বলেন, ‘যদি তার (নেতানিয়াহু) এই বক্তব্যকে চুড়ান্ত বিলে ধরে নেই, তাহলে একদিকে গাজায় মানবিক সহায়তার প্রবাহ বন্ধ হয়ে যাবে, অন্যদিকে সেখানে আটক জিম্মিদের মুক্তিও আটকে যাবে— যা কখনও কাম্য নয়। এছাড়া আরও অনেক বিষয় এর সঙ্গে যুক্ত রয়েছে।’

‘সেসব ইস্যুকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। দ্বিরাষ্ট্র à¦