মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রাফায় ইসরায়েলি হামলা, একই পরিবারের ১২ জনের বেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার তেল আবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ১২ জনের বেশি সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের বেশি সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় নিহত হয়েছে ২৯ হাজার ৩১৩ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিশর সীমান্তে অবস্থিত রাফায় অন্তত ১৫ লাখ গাজাবাসী আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীদের বেশির ভাগই নিজেদের রক্ষা করতে রাফার উত্তরের শহর খান ইউনিসে অবস্থান করছে।
পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে এসব অঞ্চলের মানুষ।

গত দুই সপ্তাহ যাবৎ ইসরায়েলি বাধায় সেখানে মিশর থেকে আসা ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরও চরমে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ সহায়তাকারী বিভিন্à