মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় পাঁচজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক খাদের আল জানুনের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। 

তিনি জানিয়েছেন, বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে। তবে কোন দেশের বিমান ছিল এটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে গাজাবাসী। অনাহারে থাকা এসব মানুষকে সহযোগিতায় গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর গত শনিবার যুক্তরাষ্ট্র বিমান থেকে প্রথমবারের মতো খাবারের ৩৮ হাজার প্যাকেট ত্রাণ গাজায় ফেলে। ওই সময় তাদের সহযোগিতা করেছিল জর্ডানও।