লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য রয়েছেন চারজন।
এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৯ জন। খবর আল জাজিরার।
রোববার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে এবং এতে অন্তত পাঁচজন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং অন্য একজন ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।’
বর্বর এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন মানুষ আহত হয়েছেন বলেও এতে বলা হয়েছে। মূলত গত বছরের অক্টোবর থেকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে এ