সৌদিতে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। রমজানের আগে দেশটিতে ২৩ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও নিরাপত্তা আইনের লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ( ১০ মার্চ ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরের মধ্যে এটি সর্বোচ্ছ সংখ্যক গ্রেপ্তার। ফেব্রুয়ারির ২৯ তারিখ থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বসবাস আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২ হাজার ৯৫১ জনকে এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় তিন হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাকিদের শ্রম আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যমের তথ্যানুসারে, দেশটিতে এক সপ্তাহে অবৈধ অভিবাসী গ্রেপ্তারের রেকর্ড এটি। এর আগে ২০২১ সালের জুনে