যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাহলে তা তার জন্য সম্মানের বিষয় হবে। তিনি আশা প্রকাশ করেন যে, সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
ট্রাম্প আরও জানান, তিনি ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে চান এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানকে শান্তির প্রস্তাব দিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর তিনি সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প বলেন, গত কয়েক মাসে তারা অনেক সাফল্য অর্জন করেছেন। চীন যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত শুল্ক কমাতে সম্মতি দিয়েছে এবং তারা আরও শুল্ক হ্রাস করবে। চীন ইতিমধ্যে মার্কিন পণ্যের জন্য বাজার উন্মুক্ত করেছে। তিনি আরও বà
