ভারতের পারমাণবিক ব্ল্যাক মার্কেট এবং বারবার পারমাণবিক পদার্থ চুরি ও অবৈধ পাচারের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এছাড়া এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। পাশাপাশি পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
শুক্রবার (১৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতে রেডিও অ্যাকটিভ উপাদান চুরি ও অন্যান্য নিরাপত্তা ত্রুটির একাধিক ঘটনার উল্লেখ করে বলেছে, পাকিস্তান এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছে এবং ভারতকে তার পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
