ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শুক্রবার সকাল থেকে স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সেখানকার বেঈত লাহিয়া শহরে দখলদারদের ট্যাংকও প্রবেশ করেছে। এছাড়া বর্বরোচিত হামলায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, এ নিয়ে নিহত ৫৩ হাজার ছাড়াল। অন্যদিকে উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা।
গাজার উত্তরাঞ্চলের বেঈত লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল ছোড়া শুরু করে তারা। এ সময় সেখানে ট্যাংকও প্রবেশ করে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী প্রথমে ধোঁয়ার বোমা ছোড়ে। এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে। এরপর বেঈত লাহিয়ার আল-সালাতিনের দিকে ট্যাংক নিয়ে অগ্রসর হয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সাঁজোয়া যান একটি স্কুল ঘিরে ফেলে। যেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন।
গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সেখানে একটি খাদ্যকণাও ঢুকতে দেয়নি তারা। এতে গাজার মানুষ না খেয়ে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার মানুষের অভুক্ত থাকায় বিষয়টিতে তà