টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মাধ্যমে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে।
তবে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সিন্ধু নদের পানি চুক্তি ঘিরে। ভারতের একতরফা সিদ্ধান্তে চুক্তি স্থগিত করার পর বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই প্রেক্ষাপটে জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের পদক্ষেপ কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং তা কোটি কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে।
রোববার (২৫ মে) পাকিস্
