মুহাম্মাদ শোয়াইব
সংযুক্ত আরব আমিরাত চাদ প্রজাতন্ত্রে সুদানি শরণার্থীদের সহায়তায় নতুন একটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এই উদ্যোগের আওতায় দোগি, আলাশা এবং আবু কদাম শরণার্থী শিবিরে ৩ হাজার খাদ্য ঝুঁড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে, আবু কদাম শিবিরে চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
এই প্রকল্পটি চাদ সরকারের সামাজিক কর্ম, সংহতি ও মানবিক বিষয়ক মন্ত্রণালয় এবং শরণার্থী ও প্রত্যাবর্তনকারীদের গ্রহণ ও পুনঃএকত্রীকরণের জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হয়েছে, যার লক্ষ্য শরণার্থীদের দুর্ভোগ লাঘব করা ও তাদের মৌলিক চাহিদা পূরণ করা।
এই ত্রাণ প্রকল্প থেকে মোট ১৫ হাজার সুদানি শরণার্থী উপকৃত হয়েছেন। দোগি শিবিরে ১৫০০ খাদ্য ঝুঁড়ি বিতরণ করে ৭৫০০ জনকে সহà