ইসরায়েলি অবরোধ, লাগাতার বিমান হামলা ও স্থল অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সৃষ্টি হয়েছে নজিরবিহীন মানবিক সংকট। এমন পরিস্থিতিকে ‘নরকের চেয়েও ভয়াবহ’ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)।
সংস্থার প্রধান মিরজানা স্পলজারিক বলেন, মানবতা ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটিয়ে জিম্মিদের মুক্ত করতে দেশগুলো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
গতকাল বুধবার জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদরদপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির মানবিক সহায়তা বিভাগের প্রধান মিরজানা স্পোলিয়ারিক গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “ফিলিস্তিনিদের মানবিক মূল্যবোধকে যেন ইচ্ছাকৃতভাবে পিষে ফেলা হচ্ছে।” আন্তর্জাতিক মানবিক আইনকে উপেক্ষা করে যেভাবে একের পর এক নিপীড়ন চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিরজানা আরও বলেন, “গাজায় যা ঘটছে তা শুধু আইনগত সীমা নয়, নৈতিকতা ও মানবিকতার প্রাথমিক মানদণ্ডকেও অতিক্রম করে গেছে।”
উপত্যকায় আন্তর্জাতিক সংগঠন এর অন্যতম আইসিআরসি । সংস্থাটির অন্তত ৩০০ কর্মী উপত্যকার জীবনের ঝুঁকি নিয়ে সহায়তà