ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক ও তিনজন প্যারামেডিক নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মোট ২২৭ সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।
গাজায় নিহত এ সাংবাদিকের নাম মোয়ামেন মোহাম্মদ আবু আল–আউফ। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি ফটোসাংবাদিকের কাজ করতেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে সেখানে এ পর্যন্ত ২২৭ সাংবাদিক নিহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। নিহত হন ১ হাজার ১০০ জনেà