মুহাম্মাদ শোয়াইব
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ মঙ্গলবার জানিয়েছেন, তারা প্রথমবারের মতো এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলি সেনাবাহিনী সনাক্ত বা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই বলেন, "আজ আমরা এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা ইসরায়েলিরা সনাক্ত বা প্রতিহত করতে পারেনি। আমরা তাদের আরও চমক দেখাবো। আমরা দখলদার ইহুদি রাষ্ট্রের পিঠ ভেঙে দেব।"
তিনি আরও বলেন, "আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধে লড়ছে। শত্রু আমাদের জনগণের ক্ষমতা ও সক্ষমতায় আঘাত হানার চেষ্টা করছে। আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে আছি এবং আমাদের সমস্ত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি।"
তিনি যোগ করেন, "আমà