রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় ‘খুব সফল’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ‘খুব সফল’ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার টার্গেট ছিল—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ট্রাম্পের এই বক্তব্য তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লেখেন,

“আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুব সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে।”

ট্রাম্প আরও জানান,“মাটির ২৬২ ফুট গভীরে অবস্থিত ফোরদো কেন্দ্রে ভারি বোমা নিক্ষেপ করা হয়েছে। হামলায় অংশ নেওয়া সব বিমান যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।”

তিনি এটিকে “মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত” বলেও মন্তব্য করেন। সূত্র: আল-জাজিরা, বিবিসি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ