ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এটি ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলা ইরান-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার পরপরই সংঘটিত হলো।
হুথি বিদ্রোহীরা বরাবরই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। এবারের হামলাও তারই অংশ বলে দাবি করেছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ‘সম্ভবত সফলভাবে’ প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে কি না, সে বিষয়ে তারা স্পষ্ট বক্তব্য দেয়নি।
ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলসহ কিছু মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, “আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের প্রাথমিক বিশ্লেষণে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সà¦