বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

গাজায় গণহত্যা বন্ধ না করায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার রাতে চালানো এ হামলার পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সঙ্গে সঙ্গে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের নিরাপত্তাবিধি অনুসরণ ও সংকেত অনুযায়ী আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলি হামলার জবাবেই হুথিদের এই পদক্ষেপ। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ