বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


ট্রাম্পের হুমকিতে নতি স্বীকার করবেন না মামদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাটিক মনোনীত নতুন প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "গ্রেপ্তার ও নির্বাসনের" হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ট্রাম্পের এই মন্তব্যকে 'মার্কিন গণতন্ত্রের ওপর আক্রমণ' হিসেবে আখ্যা দিয়ে এই 'ভয় দেখানো' মেনে না নেওয়ার অঙ্গীকার করেছেন।

মামদানি বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করার, নাগরিকত্ব কেড়ে নেওয়ার, আটক শিবিরে রাখার এবং নির্বাসনের হুমকি দিয়েছেন। তবে আমি কোনো আইন ভঙ্গ করিনি, বরং আমি আইসিই (ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট) কে আমাদের শহরে আতঙ্ক সৃষ্টি করতে না দেওয়ার অঙ্গীকার করেছি।"

তিনি আরও বলেন, "এই মন্তব্য কেবল আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ নয়, বরং এটি নিউ ইয়র্কের প্রতিটি নাগরিকের জন্য একটি সতর্কবার্তা। যদি আপনি কথা বলেন, তারা আপনাকে গ্রেপ্তার করার জন্য আসবে। আমরা এই হুমকি মেনে নেব না।"

জোহরান মামদানি, যিনি ৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব লাভ করেন, তার এ মন্তব্যের মাধ্à¦