মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বিশ্ববাজারে আফগানিস্তানের সাফল্য: হেরাতের রপ্তানি তিনগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসগুলোর একটি হলো শুকনো ফল রপ্তানি। গুণগত মানের কারণে আফগানিস্তানের শুকনো ফল বিশ্বজুড়ে বিশেষ জনপ্রিয়। চলতি বছর রপ্তানিতে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে হেরাত প্রদেশ থেকে। এ বছর প্রদেশটি থেকে শুকনো ফলের রপ্তানি আগের তুলনায় তিনগুণ বেড়েছে।

হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসুফ সাঈদী হাফিযাহুল্লাহ জানান, চলতি বছরের প্রথম সাত মাসে হেরাত থেকে বিশ্ববাজারে শুকনো ফলের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইরান, কাতার, তুরস্ক, ভারত ও সৌদি আরবসহ ২০টিরও বেশি দেশে ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার কেজির বেশি শুকনো ফল রপ্তানি করা হয়েছে।

রপ্তানিকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ৫৭ মিলিয়ন ৭০৩ হাজার ডলার। রপ্তানির তালিকায় ছিল পেস্তা, শুকনো ডুমুর, শুকনো খুবানি, বিভিন্ন প্রকার কিশমিশ, বরই, আখরোট, মেমিপলি এবং নানা ধরনের বাদাম।

ইমারাতে ইসলামিয়া দেশটির রেলপথ সম্প্রসারণ, সড়কপথ পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পরিবহন সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ