শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে ‘দৃঢ় ও প্রকৃত সংলাপ’ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে, এ জন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না, যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন, যখন কয়েক দিন আগেই ইসরাইল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে। সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হন।

সিরিয়ার নবগঠিত সরকার ইসরাইলের এই আচরণকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল বেইত জিন্ন এলাকায় ‘নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ’ চালিয়েছে। এটি পূর্ণ মাত্রার একটি যুদ্ধাপরাধ।