ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক উপস্থিতি হরমুজ প্রণালির নিরাপত্তাব্যবস্থাকে নতুন রূপ দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সফর ও দ্বিপক্ষীয় সংলাপ আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের সাংবাদিক রেজা আফজাল সামির।
তার মতে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ইরানের কৌশলগত হিসাব-নিকাশে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ দেশটির এই অঞ্চলে কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে। নীরব থেকে নিষ্ক্রিয় থাকার পরিবর্তে পাকিস্তান শান্তির জন্য একটি বাস্তবসম্মত পথ তৈরি করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির সময়সীমা ঘনিয়ে আসার এই সময়ে পাকিস্তানের মধ্যস্থতা বা কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আসিম মুনির ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সফল হলে এর পরপরই প্রণালিটি à