আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মুসলিম দেশগুলো থেকে আসা অতিথি ও সাংবাদিকদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নামাজের স্থান ও জায়নামাজের সুন্দর ব্যবস্থা দেখা যাচ্ছে। এ আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, ভারতে একদিকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কোথাও নামাজ আদায়কে কেন্দ্র করে মুসল্লিদের হয়রানির অভিযোগ উঠছে, আবার কোথাও পুরোনো মসজিদকে অবৈধ আখ্যা দিয়ে ভেঙে ফেলার ঘটনাও সামনে আসছে। এমন পরিসà