আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বিভিন্ন রাজ্যে একতরফা প্রশাসনিক অভিযান, ধর্মীয় অধিকার লঙ্ঘন, মব লিঞ্চিং এবং মসজিদ-মাদরাসা উচ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। এসব বিষয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও অনুভূতি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। পাশাপাশি সাংবিধানিক ও আইনি অধিকার রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফোরামে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ের মাহমুদিয়া লাইব্রেরিতে সংগঠনটির মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আব