আন্তর্জাতিক ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান বলেছেন, মুসলমান হিসেবে যেমন তিনি গর্বিত, তেমনি ভারতীয় হিসেবেও তাঁর গর্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস ও জাতীয় পরিচয়ের মধ্যে কোনো বিরোধ নেই বলেও নিজের বক্তব্যে তুলে ধরেছেন তিনি।
ভারতীয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম, ব্যক্তিগত বিশ্বাস ও জাতীয় পরিচয় নিয়ে কথা বলেন আমির খান। এ সময় বিভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বও তুলে ধরেন তিনি।
আমির খানের বক্তব্যের মূল প্রতিপাদ্য হলো, ধর্মীয় পরিচয় ও জাতীয় পরিচয়কে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার প্রয়োজন নেই। একজন মানুষ একই সঙ্গে নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি অনুগত এবং দেশের প্রতি গর্বিত হতে পারেন। এ দুটি পরিচয়ই তিনি সমান মরà