সম্মানিত মুফতি সাহেব! আমি কুরআন হাদিসের আলোকে জানতে চাই যে, যদি কেউ কোন বিষয়ে জরুরতবশত ৩টি শব্দ দ্বারা যথা- ওয়াল্লা, বিল্লা,তাল্লা,কসম করে তাহলে উক্ত ব্যক্তির কসম কি সংগঠিত হবে?
উত্তর : হ্যাঁ, এর মাধ্যমে কসম সংঘটিত হয়েছে। সুতরাং উক্ত কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হবে।
হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত। একদা তিনি হযরত উমর রা. কে সওয়ারী অবস্থায় পেলেন। তখন হযরত উমর রা. তার পিতার নামে কসম করছিলেন। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, শোন! নিশ্চয় আল্লাহ তাআলা পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। যদি তোমাদের কেউ কসম করতে চাও, তাহলে আল্লাহর নামে কসম কর। নতুবা চুপ থাকো। [বুখারী, হাদীস নং-৬১০৮, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪৬]
