কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, তাবলিগ জামাতের দুই পক্ষ যদি আবার আগের মতো ঐক্যবদ্ধভাবে ইজতেমা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে, তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাবলিগের সংশ্লিষ্ট দুই পক্ষকেই।
সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষ বর্তমানে আলাদাভাবে ইজতেমা করছে। তারা যদি আবার একসঙ্গে চলতে পারে, আগের অবস্থানে ফিরে আসে, তাহলে আমি খুবই খুশি হবো। তবে এটা সম্পূর্ণ তাদের নিজেদের সিদ্ধান্তের বিষয়।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান প্রথমবারের মতো সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিà