নিজস্ব প্রতিবেদক
আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুস সুন্নাহয় শিক্ষক, সমন্বয়ক ও প্রশাসনিক কর্মীসহ ১৩ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর (বিজ্ঞান ও গণিত), গণিত ও বিজ্ঞান শিক্ষক, প্রি-প্রাইমারি জেনারেল শিক্ষিকা, আরবি শিক্ষিকা, ইংরেজি শিক্ষক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষক, আরবি ভাষার ম্যাটেরিয়ালস ডেভেলপার, মার্শাল আর্টস প্রশিক্ষক, বিজ্ঞান ও আইসিটি ল্যাব সহকারী, লাইব্রেরিয়ান কাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এবং কেয়ারগিভার বা ন্যানি পদে নিয়োগ দেওয়া হবে।