সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কাল আল মাদানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীরাতুন্নবী সা. উপলক্ষে আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ এর ২দিনব্যাপী ১৪ তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ৫ ও ৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতি ও শুক্রবার রাজধানী ঢাকার মুগদা স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

প্রধান মেহমান থাকবেন আওলাদে রাসূল সাইয়্যিদ মাওলানা আজহার বিন আরশাদ মাদানী ও সাইয়্যিদ মাওলানা হাসান আসজাদ মাদানী ভারত। প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ . ফ. ম খালিদ হোসেন। বয়ান করবেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দিলওয়ার হুসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজীসহ দেশের শীর্ষ উলামা ও ওয়ায়েজীনে কেরাম।

সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জহির উদ্দীন।

আল মাদানী ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ