সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মক্কীনগর মাদরাসার ১৩ তম বার্ষিক মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ আল কাসিম ||

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ আব্দুল্লাহপুর, কদমপুর, মক্কীনগরে অবস্থিত জামি'আ আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদরাসা ১৩ তম বার্ষিক মাহফিল আগামকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদরাসা সংলগ্ন ময়দানে চলবে এ মাহফিল।

মাহফিলে সভাপতিত্ব করবেন মুহিউসসুন্নাহ, পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ দা.বা. পীর সাহেব মধুপুর (আমীর, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, অত্র জামি'আ)

আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসাবে তাশরিফ আনবেন ও বয়ান রাখবেন আল্লামা শেখ আহমদ (শাইখুল হাদিস, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম), আল্লামা জাফর আহমদ (শাইখুল হাদিস, জামি'আ শারইয়্যাহ মালিবাগ ও অত্র আমি'আ), আল্লামা মামুনুল হক (শাইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা), আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী, শাইখুল কুররা ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজাহারী, মাওলানা মুফতি ইমাদুদ্দীন (মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী প্র(তিষ্ঠাতা পরিচালক, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ), হাফেজ মাওলানা হাসান জামিল (খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, সাইন্স ল্যাবরেটরি, ঢাকা)।

আরও বয়ান রাখবেন মাওলানা নজীর আহমদ (মুহাদ্দিস, আমিয়া নুরিয়া টঙ্গী, গাজীপুর), মুফতি নজরুল ইসলাম কাসেমী (শাইখুল হাদিস, নুরবাগ মাদরাসা, ঢাকা), মাওলানা নুরুল ইসলাম জাদীদ (সাবেক মুহাদ্দিস, দরুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী), মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ (মুহতামিম, মারকাযুশ শায়েখ আব্দুল হামিদ সাভার), মুফতি নূর হোসাইন নূরানী (পীর সাহেব, মুন্সিগঞ্জ), মুফতি রেজাউল করিম আবরার (প্রধান মুফতি, জামি'আ মাহমুদিয়া যাত্রাবাড়ী, ঢাকা), মাওলানা আবুল কাসেম আশরাফী (মুহতামিম, জামিয়া আশরাফিয়া দারুল উলুম, মোহাম্মদপুর ঢাকা), মুফতি আলী হাসান উসামা (প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুল ইমাম আনোয়ার শাহ কাশ্মিরী বহ, রাজবাড়ী) ও মুফতি আনিসুর রহমান আশরাফী (মুহতামিম, আশরাফুল উলুম মাদরাসা ময়নামতি, কুমিল্লা)।

মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করতে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসাটির মুহতামিম মাওলানা আহমদুল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ