বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

বই পড়ার উপকারিতা বহুমুখী। যা আপনাকে অন্যান্যদের থেকে আলাদা এবং এগিয়ে রাখবে। যারা ব্যস্ততার কারণে বই পড়তে পারেন না কিংবা যারা বই পড়ার অভ্যাসটাকে এখনো আয়ত্তে আনতে পারেননি, তাদের জন্য রয়েছে কিছু পরামর্শ।

১) নির্দিষ্ট একটি সময়ে বই পড়ার চেষ্টা করুন প্রতিদিন। অল্প সময় হলেও, যা পড়তে ভালো লাগবে, তাই পড়ুন।

২) সব সময় বই সঙ্গে রাখুন। যদি কোথাও ভ্রমণও করতে হয়, তাহলেও ব্যাগের মধ্যে নিয়ে নিন বই। যখনই সুযোগ পাবেন পড়ে ফেলবেন কয়েক পৃষ্ঠা।

৩) পছন্দের বইয়ের একটা তালিকা তৈরি করে ফেলুন। ধীরে ধীরে একটা একটা বই পড়ার টার্গেট নিয়ে আগান। অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে।

৪) বই পড়ার জন্য পরিবেশ খুব সহায়ক। কারণ, শান্ত পরিবেশে বই পড়ায় মনোযোগ দেওয়া যায়। অন্য পরিবেশে সেটা সম্ভব না কখনো।

৫) আরামদায়ক কোনো জায়গা বসে বই পড়ার মজাই আলাদা। বাসার কোনো নির্জন জায়গা অথবা কোনো আরামদায়ক চেয়ার বেছে নিতে পারেন সে জন্য।

৬) আরেকটি কাজ খুবই দরকারি- বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে। সেটা হলো টিভি, ইন্টারনেটে সময় কম দেওয়া। কারণ দিনের বেশির ভাগ সময় আমরা কাটাই অনলাইনে। বই পড়ার সময়ই পাওয়া যায় না।

৭) প্রতিদিন ছোট সন্তানকেও বই পড়ে শোনাতে পারেন। এতে শিশুর অভ্যাস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারও অভ্যাস হয়ে যাবে।

৮) বইয়ের দোকানে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এত এত বই দেখে পড়ারও সাধ জাগবে নিশ্চয়ই। মাসে এক দিন লাইব্রেরিতেও যেতে পারেন।

৯) মজার মজার বই পড়ুন শুরুর দিকে। বইয়ের প্রতি আগ্রহ বাড়বে এতে। তারপর নিজের পছন্দের ধরন অনুযায়ী বই পড়তে পারেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ