শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধিত সাংবাদিক আমিন ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আমিন ইকবাল

নিজ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধিত হলেন নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আমিন ইকবাল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের লাখাই উপজেলা প্রেসক্লাব আয়োজনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয় আমিন ইকবালকে। এসময় একই উপজেলার বাসিন্দা জাতীয় দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ (জুম্মান)কেও সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা প্রেসক্লাবে সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন —সংগঠনটি সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মহসিন সাদেক, সহ-সভাপতি সেলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমাদ (বিজয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, নির্বাহী সদস্য জিহাদ হোসেন খোকন, আব্দুল হান্নান, এসএম যুবায়ের ও সজল গোপ প্রমুখ।

আলোচনা শেষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা সংবর্ধিত ২ সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ