শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৪-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে অনুষ্ঠিত বৈঠকে ফোরামের সার্বিক বিষয়ে আলোচনা হয়। নতুন কর্মসূচিসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম।

বৈঠকে সাত জন তরুণ লেখক-সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে ফোরামের নির্বাহী সদস্য হিসেবে যুক্ত করা হয়। তারা হলেন মুফতি আব্দুল্লাহ তামিম (সিনিয়র সহ-সম্পাদক, সময় টিভি), আবু নাঈম ফয়জুল্লাহ (লেখক ও শিক্ষক), নুরুদ্দীন তাসলিম (সহ-সম্পাদক, ঢাকা পোস্ট), আবু সাঈদ (সহ-সম্পাদক, নয়াদিগন্ত), সাজ্জাদুর রহমান (লেখক ও শিক্ষক), তাশরিফ মাহমুদ (সহকারী সম্পাদক, মাসিক নকীব) ও জাওয়াদ আহমাদ (সম্পাদক, সমাচার)।

ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবালের পরিচালানায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিয়াউল আশরাফ, আবুল কালাম আনছারী, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম, মিযানুর রহমান জামীল।

এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্যপ্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ, আন্তর্জাতিক সম্পাদক হাসান আল মাহমুদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সিকান্দার, দফতর ও পাঠাগার সম্পাদক কাউসার লাবীব।

বৈঠকে ফোরামের অভিভাবক পরিষদও পুনর্গঠন করা হয়৷ গত সেশনের পরিষদ থেকে চারজনকে বহাল রেখে নতুন করে সাবেক সহ-সভাপতি আব্দুল মুমিনকে অভিভাবক পরিষদে যুক্ত করা হয়।

২০২৪-২৬ সেশনের অভিভাবক পরিষদের সদস্যরা হলেন মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, গাজী সানাউল্লাহ রাহমানী ও আব্দুল মুমিন।

উল্লেখ্য, নতুন কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত ঘোষণা দ্রুতই আসবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ