বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিটি প্রতিষ্ঠানে ভয়াবহভাবে দুর্বৃত্তায়নের ঘটনা ঘটে। প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের স্বার্থ ও হিতচিন্তার বিরুদ্ধে সক্রিয় করে তোলা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তাদের এই দুর্বৃত্তায়নের অন্যতম শিকার। বিগত ফ্যাসিবাদী সরকারের ভয়ানক অনিয়মের দরুন প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ও স্বকীয়তা হারিয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের সংস্কার ও দুর্নীতি নিরসনে লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে লেখক অনুষ্ঠিত সম্মেলন এ কথা বলেন বক্তারা।
মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দিন খানের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সম্মেলনে দেশের প্রখ্যাত লেখক- অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।