বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দারুল উলুম দেওবন্দে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কিতাব বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

বিশ্বখ্যাত ইলমি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদেরকে মাদরাসার পক্ষ থেকে বই হাদিয়া দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মুফতি সামিন আশরাফ কাসেমী রচিত سچے انبياء اور جهوٹے مدعيان نبوت ميں فرق ‘সত্য নবী এবং নবুওয়াতের মিথ্যা দাবীদারদের মধ্যে পার্থক্য’ বইটি ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

মুফতি সামিন আশরাফ কাসেমী একজন প্রসিদ্ধ লেখক ও রচয়িতা। তিনি ইতিপূর্বেও মিথ্যা নবুওয়তদারীদের বিরুদ্ধে  কলম চলিয়েছেন বহুবার। তার এই বইটি খতমে নবুওয়ত বিষয়ে সচেতনতা তৈরি ও মিথ্যা নবুওয়তের দাবিদারদের ভণ্ডামি নিয়ে রচিত। বইটি সংশ্লিষ্ট বিষয়ে ৬৫৬ পৃষ্ঠা সম্বলিত। এটি তার দশম রচনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাওরায়ে হাদিসের পাশাপাশি ইফতা ও আদব বিভাগের ছাত্রদেরকেও বইটি হাদিয়া দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রতি বছর ভালো রেজাল্টের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বছর শেষে দারুল উলুম থেকে মূল্যবান বই এবং সম্মানীও প্রদান করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ