শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা-২০২৩ পেলেন লেখক, সম্পাদক ও সংগঠক কবি মুনীরুল ইসলাম। একজন সফল সংগঠক হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘উদীয়মান বাংলাদেশ’-এর একটি অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, ভিসি, বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন

আলেম, লেখক ও কবি মুনীরুল ইসলাম একজন জাত লেখক। এ পর্যন্ত সাহিত্যের বিভিন্ন বিষয়ে তাঁর ৮০টির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আলেম লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পর্যায়ক্রমে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সম্পাদনা কেন্দ্রের পরিচালক এবং সাহিত্য সাময়িকী লেখকপত্রের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০০৩ সালে ঢাকায় আসার আগে সরকার অনুমোদিত সেবামূলক সংগঠন ‘আল-এহসান পরিষদ কুমিল্লা’-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। এর আগেও তিনি লেখালেখি ও সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য অনেক সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ