রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান মামদুহ ||

মুজাহিদে মিল্লাত দেশের মরহুম শীর্ষ আলেম ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আগামী ২৫ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন বিকাল আড়াইটায় রাজধানীর রমনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট শফিউর রহমান অডিটরিয়ামে এ অনুষ্ঠান হবে।  

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন ও দেশবরেণ্য উলামায়ে কেরাম।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ ও মাওলানা মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী এই মহতী অনুষ্ঠানে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিষয়ে এক আমন্ত্রণনামা প্রকাশ করে যৌথভাবে তারা বলেন, মুহতারাম! আপনি জেনে খুশি হবেন যে, মুজাহিদে মিল্লাত, শাইখুল ইসলাম আল্লামা আতহার আলী রহ. এর পূর্ণাঙ্গ সমৃদ্ধ জীবনীগ্রন্থ 'আল্লামা আতহার আলী রহ. জীবন কর্ম অবদান' প্রকাশিত হয়েছে। সে উপলক্ষ্যে মুসলিম উম্মাহর সামনে হযরতের বর্ণাঢ্য জীবন, কর্ম ও অবদান তুলে ধরার উদ্দেশ্যে মনোজ্ঞ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ