শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদে মিল্লাত দেশের মরহুম শীর্ষ আলেম ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিকাল আড়াইটায় রাজধানীর রমনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট শফিউর রহমান অডিটরিয়ামে এ অনুষ্ঠান হবে। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন ও দেশবরেণ্য উলামায়ে কেরাম।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ ও মাওলানা মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী এই মহতী অনুষ্ঠানে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিষয়ে এক আমন্ত্রণনামা প্রকাশ করে যৌথভাবে তারা বলেন, মুহতারাম! আপনি জেনে খুশি হবেন যে, মুজাহিদে মিল্লাত, শাইখুল ইসলাম আল্লামা আতহার আলী রহ. এর পূর্ণাঙ্গ সমৃদ্ধ জীবনীগ্রন্থ 'আল্লামা আতহার আলী রহ. জীবন কর্ম অবদান' প্রকাশিত হয়েছে। সে উপলক্ষ্যে মুসলিম উম্মাহর সামনে হযরতের বর্ণাঢ্য জীবন, কর্ম ও অবদান তুলে ধরার উদ্দেশ্যে মনোজ্ঞ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ