|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ ||
প্লে-গ্রুপ ও নার্সারি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত মোট সাত শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন রচনা করেছেন "ইসলাম ও আরবী শিক্ষা" নামের একটি সিরিজ পুস্তক। সাত শ্রেণীর জন্য সাতটি পুস্তক।
কিন্ডারগার্টেন ও প্রাইমারী স্কুলসমূহের বিদ্যমান সিলেবাস বহাল রেখেই শুধু ২০ থেকে ৩০ মিনিটের একটি ঘণ্টায় ইসলাম ও আরবী শিক্ষা নামের এ পুস্তকটির পাঠদান সম্ভব।