শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

কাল ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ ভ্রমণ। বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হবে এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণ। সেখানে জাদুঘর, ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা থাকবে। মনোরম পরিবেশে লেখকরা সারাদিন কাটাবেন। এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা, অভিভাবক, সুধী-শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।

আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭.৩০ মিনিটে পল্টন থেকে ভ্রমণযাত্রা শুরু হবে। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে সবার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও এদিন মোড়ক উন্মোচন করা হবে ২০২৪-২৫ সালে প্রকাশিত লেখকদের বইয়ের। আনন্দ ভ্রমণে তিন পর্বে আপ্যায়ন করা হবে। দেওয়া হবে যাত্রাকালীন নাশতা, দুপুরের খাবার ও ফিরতিকালীন নাশতা।

দিনভর থাকবে পুরস্কারভিত্তিক সাহিত্য ও আনন্দ কর্মসূচি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, সাধারণ জ্ঞান- ফোরামকে জানি, উপস্থিত ছড়া লেখা, ইসলামি সংগীত, হাসিভরা ধাঁধা, লেখক যখন গায়ক, হাসির ঝিলিক কৌতুক, আসর মাতানো যেমন খুশি তেমন বলা। এছাড়াও থাকবে শক্তির লড়াই দড়ি টানাটানি, পাতিল ভাঙা, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙা, চেয়ার খেলা, ছেলেবেলার পুরনো খেলা এবং শরীরচর্চামূলক ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন।

ইতোমধ্যে ভ্রমণের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম। সাহিত্য ও আনন্দ ভ্রমণের সফলতার জন্য সবার আন্তরিক দোয়া কামনা করেছেন তিনি।

জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১০০০ টাকা। রেজিস্ট্রেশন করতে যোগাযোগ নম্বর হিসেবে ০১৭৩৫৮৯১৩১৯ (বিকাশ) ০১৮১১৮১৮৬৭০ (নগদ) ।

রায়হান রাশেদ
প্রচার সম্পাদক 
বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ