শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

মাসউদুল কাদিরের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদিরের ছোটদের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে।বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ হয়েছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে।

প্রকাশনা সংস্থাটির সত্ত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই মাবরুক সাহাবা। শিশুদের বই। মনে নাড়া দেয়ার মতো সাহাবা গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্প। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্প গেঁথেছেন তিনি।

ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই 'মাবরুক সাহাবা' বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনী চমৎকার চিত্রায়নও করেছেন লেখক। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার ঝলক আছে বইটিতে। তিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। বাজারে শিশুসাহিত্যের বিরাট ঘাটতি কিছুটা হলেও ছোটদের সাহাবা সিরিজ মেটাবে। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও বহুল প্রচার কামনা করছি। বইটি পাওয়া যাবে একুশে বইমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের ৫০৭ নং স্টলে। এছাড়াও রকমারিসহ সব অনলাইন  শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। 

মাবরুক সাহাবা

মাসউদুল কাদির

ধরন : সাহাবা গল্প (ছোটদের সাহাবা সিরিজ-৪)
প্রচ্ছদ : রাদিবিল্লাহ
নাম লিপি : ইলিয়াস হোসাইন
পৃষ্ঠা : ৯৬
কাগজ : অফসেট
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
বই সংগ্রহ করতে যোগাযোগ করুন-০১৯৭৭৭৭৩৭৩৫, ০১৯১৩০৫৩৩৭৪ (হোয়াটসঅ্যাপ)
প্রকাশক : মুহাম্মদ সাইফুল ইসলাম
প্রকাশনা সংস্থা : বিশ্বকল্যাণ পাবলিকেশন্স
অনলাইন শপ : রকমারি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ