শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

রমজানে সঙ্গী হতে পারে ‘ধূলিমলিন রামাদান’ গ্রন্থটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম

রমজান মুমিনের বসন্ত। বসন্ত যেমন প্রকৃতিতে নবজাগরণ ও সৌন্দর্য নিয়ে আসে, তেমনই রমজান মুমিনদের জীবনে নতুন উদ্দীপনা ও আল্লাহর রহমত লাভের সুযোগ এনে দেয়। মাহে রমদানের সুশীতল  বাতাস মুমিনের মনকে আন্দোলিত করে। এসময় মন  ছুটে চলে রহমতের পানে, নাজাতের ও সাকিনার  আশায়। আর এই পুরো মাহে রমজান জুড়ে ‘ধূলিমলিন রামাদান ‘গ্রন্থটি হতে পারে মুমিনের সঙ্গী। যে বইটি মুমিনের  অন্তরকে আরেকটু নাড়িয়ে দিবে। মুমিনকে গুনাহ থেকে মুক্তির আশা করে, বেশি বেশি ইবাদত করে এবং আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে।

‘ধূলিমলিন রামাদান’ বইটি পড়তে গিয়ে মনে হবে আপনাকে উদ্দেশ্য  করেই বোধহয় লেখক বইটি লিখেছেন। কিভাবে আপনি অবাধ্য নফস কে বাধ্য করবেন। কিভাবে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াবেন। কিভাবে হারিয়ে যাওয়া আমল গুলো পুনরুজ্জীবিত করবেন লেখক আপনাকে শেখাবে।  লেখক চমৎকার ভঙ্গিতে আল্লাহর সাথে বান্দার প্রেমের দৃশ্যপট  পাঠককে এ বইয়ে দেখাতে চেয়েছেন। রমজানে কোরআনের সাথে কীভাবে বন্ধুত্ব করা যায় সেদিকটাও তিনি তুলে  ধরেছেন।পুরো ২৩টি অধ্যায়ে লেখক আপনার সাথে রামাদানের বন্ধুত্বের চিত্র তুলে ধরেছেন। 

গাফেল  অন্তরকে নাড়িয়ে দিতে ঈমান জাগাতে সক্ষম এ বইটি। লেখকের প্রতিভার দর্শন এ বইটিতে লক্ষ্য করা যায়। লেখক রমজানের মাহাত্ম্য, গুরুত্ব, করণীয়,বর্জনীয়  দিকগুলো ও স্বকৌশলে তুলে এনেছেন।  শুধু তাই নয় একই সাথে ইবাদত,আমলের কথাও তুলে ধরেছেন  বইটিকে লেখক।সুতরাং বইটি  এ রমজানে আপনার সঙ্গী হিসেবে রাখতে পারেন।

বইয়ের নাম: ধূলিমলিন রমাদান।

লেকক: শাইখ আহমাদ মুসা জিবরীল।

প্রকাশনী: সীরাত পাবলিকেশন

শুভেচ্ছা মূল্য:৩০০৳

পৃষ্ঠা:২২৪

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ