শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমাযানুল মোবারকের পবিত্র আবহে সমূদ্র তীরের নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হলো কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের ইফতার মাহফিল। জাতীয় অঙ্গনের ইসলামী ভাবধারার লেখক-সাহিত্যিকদের সম্মানে গতকাল বুধবার (১১ রমাযান, ১২ মার্চ) এ আয়োজন করা হয়।

সমূদ্র আর বরেণ্য লেখক-সাহিত্যিকদের মিলন এ ইফতার মাহফিলে যুক্ত করে নতুন মাত্রা। জাতীয়-আঞ্চলিক পর্যায়ের লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল হয়ে উঠে বেশ আনন্দমুখর। 

অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য ছিল, তাকওয়ার গুণাবলীতে বিভূষিত হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে আদর্শিক ধারার লিখনী চালিয়ে যেতে হবে। সেই সাথে ঈমানি চেতনায় বলিষ্ঠ হয়ে স্বকীয় বৈশিষ্ট্যে সাহিত্য-সংস্কৃতির চর্চাকে উত্তরোত্তর বেগবান করার আহবানও জানানো হয় লেখক-সাহিত্যিকদের প্রতি। 

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, পুষ্পকলি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুেরর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত এ পবিত্রায়োজনে অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি, বার্তা ২৪ডটকম'র সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও লেখকপত্র সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম বাংলা নিউজ পোর্টালের সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, ঢাকা মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আব্দুল আজিজ কাসেমী, মাসিক নকীবের সহযোগী সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভী।

এছাড়াও সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা এজাজুল করিম শফী, তরুণ লেখক এড. মাওলানা ঈসা হাসেমী, মাওলানা হাফেজ শওকত আলী, রামু লেখক ফোরাম সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সাহিত্যকলি সম্পাদক মাওলানা অলি উল্লাহ আরজু, নবীন লিখিয়ে সাঈদ হোসাইন, মাওলানা মহিউদ্দিন খান,  মাওলানা হাফেজ মোরশেদ হোসাইন জমিল, তারেক আব্দুল্লাহ, হাফেজ এহসানুল হক, হাফেজ আবরারুল হক হামীম, মুহাম্মদ ইরফান প্রমুখ ব্যক্তিবর্গ আলোচনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ