শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী সাহিত্য সংসদ এর আত্মপ্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ফেনী জেলার আলেমদের সাহিত্য-সংস্কৃতি সংগঠন ‘ফেনী সাহিত্য সংসদ’।

১০ জুন ( মঙ্গলবার ) বিকেলে ফেনীর ট্রাংক রোডে নবী হোটেলে ফেনী জেলার লেখকদের এক মতবিনিময় সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নতুন সংগঠনটির আহ্বায়ক হিসেবে ছিলেন কাজী সিকান্দার, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন মাওলানা আবু বকর ছিদ্দিক।

কাজী সিকান্দার এর পরিচালনায় অনুষ্ঠানে লেখালেখি, সাংবাদিকতা, বাংলা ভাষা সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি একটি সাহিত্য সংস্কৃতির সংগঠনের প্রস্তাব ওঠে। এবং এ সংগঠনের মাধ্যমে ফেনী অঞ্চলের বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয়ার আশাও ব্যক্ত করেন অনেকে।

এরই পরিপেক্ষিতে সবার সম্মতিক্রমে ‘ফেনী সাহিত্য সংসদ’ নামে সাহিত্য সংস্কৃতির একটি সংগঠন করা হয়। এতে সদস্য করা হয় মাওলানা আজিজুল্লাহ আহমদী, মুফতী যাইনুল কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মমিনুল হক, মাওলানা বেলাল পাটোয়ারী, মাওলানা জাহিদ হাসান চৌধুরীকে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড, মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাও. হারুনুর রশিদ ভূঞা, মাওলানা আলাউদ্দিন নুরী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা নোমান, মুহা, নূর আহমদ, মাওলানা ইরফান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা মো, ইয়াহিয়া, মো, আনোয়ার হোসাইন, মাওলানা ইসমাইল বিন সাঈদ।

প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা হাতে নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ